‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ

রাজনীতি
‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার (৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা বা মন্ত্রিসভায় অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেনি।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “জাতীয় নাগরিক পার্টি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমন কোনো প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্ষদে কখনো গৃহীত হয়নি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দলের লক্ষ্য দেশের ভবিষ্যৎ রাজনীতিকে জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার এবং গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে এগিয়ে নেওয়া। সেই উদ্দেশ্যেই সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপি বিবৃতিতে সাংবাদিকদের ‘তথাকথিত সূত্র’ সম্পূর্ণ অনুমাননির্ভর ও সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থি বলে উল্লেখ করেছে। ফলে জনগণ বিভ্রান্ত হয়েছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

দলটি অবিলম্বে সংশোধনী প্রকাশ ও দুঃখপ্রকাশের মাধ্যমে গণমাধ্যমকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। এনসিপি পুনরায় স্পষ্ট করেছে, তারা স্বতন্ত্রভাবে ও জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।