কাকরাইলে সেন্ট মেরি’স চার্চে ককটেল হামলা, দুই মোটরসাইকেল আরোহী পলাতক

জাতীয়
কাকরাইলে সেন্ট মেরি’স চার্চে ককটেল হামলা, দুই মোটরসাইকেল আরোহী পলাতক
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৫

রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শনিবার (৮ নভেম্বর) সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুই ব্যক্তি একটি মোটরসাইকেল থেকে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।

তিনি বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হামলার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

ঘটনার পরপরই পুলিশ চার্চ এলাকায় নিরাপত্তা জোরদার করে। গির্জার ফটকের স্টিলের পাতের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয় এবং ভেতর থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রমনা থানা পুলিশ।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরকের ধরন ও উৎস সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন।