জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা হাসান

জাতীয়
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা হাসান
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে সাত দিন সময় দেওয়া হয়েছিল। যেহেতু সময়সীমা শেষ, এখন সরকার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “সরকার সম্ভাব্য সমাধান মাথায় রেখে সবার সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হবে। খুব শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উপদেষ্টা রিজওয়ানা স্পষ্ট করেন, “কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের দায়িত্ব হচ্ছে অচলাবস্থা দূর করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।”

রাজনৈতিক দলগুলো সরকার ঘোষিত সিদ্ধান্ত না মানলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনই ‘যদি’র প্রশ্ন তুলবেন না। সরকার দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবে, এবং সেটি মেনে চলার প্রত্যাশা রয়েছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হবে যা দেশের স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।