১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত এবং পরিস্থিতি সর্বত্র নিয়ন্ত্রণে থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

“১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো আশঙ্কার কারণ নেই,” বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উপদেষ্টা আরও বলেন,

“সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা জামিন দেয়, তাদেরও অনুরোধ থাকবে যেন সহজে সন্ত্রাসীদের জামিন না দেওয়া হয়।”

আইনশৃঙ্খলা বাহিনী প্রধানরা ইতিমধ্যেই রাজধানী ও গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে চৌকস নজরদারি শুরু করেছেন। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে থাকবে পর্যাপ্ত বাহিনী।

উল্লেখ্য, নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠন ঢাকা লকডাউন কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে ১৩ নভেম্বর, যা কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে নিরাপদ পরিবেশে চলাফেরার নিশ্চয়তা দিতে প্রস্তুত রয়েছে।