প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হওয়া স্বাভাবিক নয়: মির্জা ফখরুল

রাজনীতি
প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হওয়া স্বাভাবিক নয়: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সকলেই একমত হবেন, এটা স্বাভাবিক নয়। তিনি বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “দেশের অমীমাংসিত বিষয়গুলো আলোচনা ও সমাধান করা সম্ভব কেবল জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের মাধ্যমে।” তিনি আরও যোগ করেন, বিএনপি এখনো ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের চেষ্টা করছে, এবং তার একমাত্র বিকল্প হলো নির্বাচন।

তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতির দিকে এগিয়ে আসার আহ্বান জানান। ফখরুল বলেন, “পাকিস্তান আমল থেকে শুরু করে গণতন্ত্র বারবার হরণ ও ধ্বংস করা হয়েছে। জুলাই যোদ্ধারা এই প্রক্রিয়ায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথ তৈরি করেছেন, এবং বিএনপি সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব