সংবিধান সংশোধনে গণভোট যথেষ্ট নয়, সংসদ প্রয়োজন: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি
সংবিধান সংশোধনে গণভোট যথেষ্ট নয়, সংসদ প্রয়োজন: সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া চূড়ান্ত হয় না; এসব পরিবর্তনের জন্য জাতীয় সংসদ গঠন অপরিহার্য। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রকৃত অর্থ হলো দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হওয়া। তিনি বলেন,
“আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশের নাগরিক। ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন আমরা চাই না। সবার সমান অধিকার নিশ্চিত করাই হবে সত্যিকারের স্বাধীনতার প্রতিফলন।”

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলন যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশ তৈরি করতেই এখন কাজ করতে হবে। তিনি বলেন,
“আমরা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকবে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির এই শীর্ষ নেতা জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি সেটি প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি সতর্ক করে বলেন,
“এর বাইরে কোনো প্রস্তাব জনগণের ওপর চাপিয়ে দিলে জনগণই তার মূল্যায়ন করবে।”