রায় প্রত্যাখ্যান করল আওয়ামী লীগ

রাজনীতি
রায় প্রত্যাখ্যান করল আওয়ামী লীগ
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে অবৈধ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণও এই রায় মানবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তায় বলেন, “আজ যে রায় ঘোষণা করা হয়েছে, সেটি বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এই রায় মানবে না।”

তিনি আরও বলেন, “অবৈধ আদালত মাত্র ২০ দিনে মামলা শেষ করেছে। ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনকেই হাজির করা হয়েছে। এর মধ্যে প্রধান বিচারক এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরও প্রতিশোধের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে রায় দিয়েছেন। এই রায় কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে সকাল-সন্ধ্যা শাটডাউন ঘোষণা করেছে। নানক আরও বলেন, “অচিরেই আমরা সরকারের পদত্যাগ নিশ্চিত করব। জনগণকে রায়ের বিরুদ্ধে একত্রিত করতে আমরা সব ধরনের আন্দোলন চালাব।”

দেশজুড়ে শান্তিপূর্ণ ও যৌক্তিক প্রতিবাদ নিশ্চিত করতে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তবে কোন ধরনের সহিংসতা বা আইন লঙ্ঘন থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে দল।