শেখ হাসিনা ও কামালের রায় নিয়ে যা বললেন অন্তর্বর্তী সরকার

জাতীয়
শেখ হাসিনা ও কামালের রায় নিয়ে যা বললেন অন্তর্বর্তী সরকার
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই রায়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করেছে।

সোমবার এক বিবৃতিতে সরকার জানিয়েছে, রায়ের তাৎপর্য ও প্রভাব বিবেচনা করে দেশের সকল নাগরিককে শান্ত, সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার আরও সতর্ক করেছে, জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং স্বজনদের মধ্যে। তবে এই আবেগকে জনশৃঙ্খলা বিঘ্নিত করার দিকে ব্যবহার করা যাবে না। যে কোনো ধরনের অরাজকতা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে বলা হয়েছে, “এটি শুধু রায় নয়, দেশের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত। আমরা আশা করি, জনগণ এই পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ বজায় রাখবে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবে।”