রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাজনীতি
রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে বসে থাকা অবস্থায় গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে তিনজন দুষ্কৃতকারী লক্ষ্যবস্তু বানিয়ে মাথা, বুকে ও পিঠে ৭ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, “গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। হামলাকারীদের পরিচয় ও মোটিভ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।”

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।