তারেক রহমানের জন্মদিনে কোনো উৎসব নয়: কঠোর নির্দেশনা বিএনপির

রাজনীতি
তারেক রহমানের জন্মদিনে কোনো উৎসব নয়: কঠোর নির্দেশনা বিএনপির
নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের উৎসব, জমকালো আয়োজন বা প্রচারণা চালানো যাবে না—এমন নির্দেশনা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার টানানো, ব্যানার–ফেস্টুন কিংবা আলোচনাসভা—কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
দলের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে, জন্মদিনকে কেন্দ্র করে যে কোনো ধরণের অতিরিক্ত উদযাপন দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।

ঢাকা মহানগরসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। দলীয় অবস্থানকে সংহত ও সুশৃঙ্খল রাখতে সবাইকে সতর্কভাবে দিনটি ‘সাধারণভাবে’ পালন করার অনুরোধ জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব