বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে তদারকি ও সচেতনতা জরুরি: জামায়াত আমির

রাজনীতি
বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে তদারকি ও সচেতনতা জরুরি: জামায়াত আমির
নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৫

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় নেতৃস্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন, “বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করা আবশ্যক। ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে সচেতন করা সরকারের দায়িত্ব।” তিনি আরও জানান, “নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং হতাহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নিতে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ও পুরাতন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানুষকে আতঙ্কিত করেছে।