গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

জাতীয়
গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনの日ে গণভোট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গণভোট পরিচালনায় প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরি করতেই এ অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়।

এর আগে ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদন করা হয়। তখনই জানানো হয়েছিল যে কয়েক কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে অধ্যাদেশের খসড়া নীতিমালার অনুমোদন দেওয়া হলো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকার বলছে, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং শিগগিরই অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে।