গণভোটের ব্যালট হবে রঙিন: ইসি সচিব

জাতীয়
গণভোটের ব্যালট হবে রঙিন: ইসি সচিব
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলেও গণভোটের জন্য আলাদা রঙিন ব্যালট পেপার ব্যবহৃত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট—দুই ক্ষেত্রেই পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট হবে সাদা কাগজে কালো প্রতীকে, আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজে, যেখানে দৃশ্যমান যেকোনো রঙের কালি ব্যবহৃত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা, এবং সেই অনুযায়ী নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে দেশের বাইরে থাকা প্রবাসী ভোটাররাও অংশ নিতে পারবেন।

ব্যালট পেপার ছাপানোর বিষয়ে সরকারি প্রিন্টিং প্রেসের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন ইসি সচিব।