প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

জাতীয়
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫

রাজউকের পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মামলাগুলোতে গ্রেপ্তার থাকা একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর আসামি সাইফুল ইসলাম সরকারকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজিবি ও পুলিশ সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয় দুপুর পর্যন্ত।

পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নিয়ে মোট ৪৭ জনকে আসামি করা হয়, তবে ব্যক্তি হিসেবে সংখ্যা ছিল ২৩।

মামলার শুরু থেকেই শেখ হাসিনা, তাঁর ছেলে সজিব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।