খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ হিসেবেই চিনেছি : শিবির সভাপতি জাহিদুল
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে যেভাবে দেখেছি, তাতে তার সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয় হলো– দেশের স্বার্থে আপসহীন অবস্থান। বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ রাজনৈতিক জীবনে নম্রতা, ধৈর্য এবং দৃঢ়তা– এই তিনটি গুণের সমন্বয় দেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
জাহিদুল ইসলাম রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, ১/১১ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বেগম জিয়া যে পরিস্থিতি অতিক্রম করেছেন, তা জাতীয় রাজনীতিতে বিরল একটি স্থিতিশীল নেতৃত্বের প্রতীক। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনটি মূল নীতি—জাতীয় ঐক্য, আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ও পার্বত্য অঞ্চলে কৌশলী ভূমিকা—খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছে।
তিনি বলেন, বর্তমান সময়ে দেশের নীতি নির্ধারণ এবং রাজনৈতিক সিদ্ধান্তে খালেদা জিয়ার অভিজ্ঞতা ও পরামর্শ তরুণ প্রজন্মের জন্য অপরিসীম মূল্যবান। জাহিদুল ইসলাম তরুণ প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, তারা কোনো ব্যক্তি বা দলের প্রতি নয়, বরং ফ্যাসিবাদী আচরণ বা আধিপত্যবাদী প্রবণতা প্রত্যাখ্যান করে।
শিবির সভাপতি আরও বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী সহযোগিতা বা বন্ধু রাষ্ট্রগুলোর ওপর নির্ভরতা ক্ষতিকর হতে পারে। অতীতের রাজনৈতিক দমন-পীড়নের অভিজ্ঞতা ছাত্রশিবির ও বিএনপির বর্তমান নীতির সাথে মিলিয়ে বর্তমান প্রজন্মের জন্য শিক্ষা স্বরূপ।
জাহিদুল ইসলাম আশা প্রকাশ করেন, দেশের স্বার্থে সহনশীলতা, আদর্শিক অটলতা এবং জাতীয় ঐক্যের রাজনীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।


