খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজনীতি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সোমবার বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান এলাকা এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, পথশিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের ছাত্রদল কর্মীরাও উপস্থিত ছিলেন।