খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াতের নায়েবে আমির

রাজনীতি
খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াতের নায়েবে আমির
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলামী নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করার জন্য।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্র গঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৫ বছরের শাসনের বিরুদ্ধে তার অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি রাখায় এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করার কারণে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংকটময় মুহূর্তে দেশবাসী আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানান।