জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রোববার মরদেহ উত্তোলন

জাতীয়
জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রোববার মরদেহ উত্তোলন
নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তের জন্য তাদের মরদেহ উত্তোলন এবং ডিএনএ নমুনা সংগ্রহের কাজ রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হবে। মরদেহ উত্তোলনের স্থান হবে রাজধানীর রায়েরবাজার কবরস্থান।

শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, “রোববার সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হবে। উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।”

মরদেহ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ বিষয়ে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, শহীদদের দাফনকৃত কবরস্থলটি সিটি করপোরেশনের উদ্যোগে মার্বেল পাথর ও টাইলস দিয়ে বিশেষভাবে ঘিরে রাখা হয়েছে। এছাড়া, মরদেহ উত্তোলনের জন্য কবরস্থলে তাবুও স্থাপন করা হয়েছে।

মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করেছিলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।