৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের জন্য চার বিশিষ্ট নারীকে এ বছরের রোকেয়া পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এবারের রোকেয়া পদক পাওয়া চার নারীর তালিকা—
-
রুভানা রাকিব – নারীশিক্ষা (গবেষণা)
-
কল্পনা আক্তার – নারী অধিকার (শ্রম অধিকার)
-
নাবিলা ইদ্রিস – মানবাধিকার
-
ঋতুপর্ণা চাকমা – নারী জাগরণ (ক্রীড়া)
তাঁদের দীর্ঘদিনের কাজ, সমাজে নারীর অবস্থান শক্তিশালী করতে ভূমিকা এবং ইতিবাচক পরিবর্তনে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং নারী অগ্রযাত্রা বিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা নারী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং সমাজে নারীর সমান মর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


