জেসিআই ঢাকা এস্পিরেন্টসের সফলভাবে সম্পন্ন করল শিক্ষাবিষয়ক উদ্যোগ “জ্ঞানের আলো”
জেসিআই ঢাকা এস্পিরেন্টসের ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত শিক্ষাবিষয়ক উদ্যোগ “জ্ঞানের আলো” সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রকল্পের লক্ষ্য ছিল চাঁদপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের সার্বিক শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করা।
প্রকল্প লিডার শাহাদাত ইউসুফ-এর নেতৃত্বে ছোট একটি দল স্কুল–গামী শিশুদের জন্য শিক্ষা উপকরণ, ইউনিফর্ম, আংশিক বা পূর্ণ টিউশন ফি সহায়তা প্রদান করে। পাশাপাশি শিক্ষার্থীদের বিকাশে সহায়তা করতে আয়োজন করা হয় আর্ট, ডিবেট ও খেলাধুলার মতো সহশিক্ষা কার্যক্রম। নিয়মিত মক পরীক্ষা, মেন্টরশিপ এবং প্রাথমিক মানসিক সহায়তার মাধ্যমে তাদের একাডেমিক প্রস্তুতি আরও শক্তিশালী করা হয়। অভিভাবকদের সম্পৃক্ত করতে সচেতনতা সেশনও আয়োজন করা হয়।
এসডিজি ৪ (গুণগত শিক্ষা) এবং এসডিজি ১০ (অসমতা হ্রাস)–এর সাথে সামঞ্জস্য রেখে প্রকল্পটি অসচ্ছল পরিবারের শিশুদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্কুলে উপস্থিতি উন্নত করা এবং ড্রপআউট কমানোর একটি কার্যকর মডেল হিসেবে কাজ করেছে।
জেসিআই ঢাকা এস্পিরেন্টসের জানায়,
“জ্ঞানের আলো প্রকল্পটি শুধু শিক্ষাসামগ্রী নয়—এটি শিশুদের ভবিষ্যত গঠনের একটি সমন্বিত প্রচেষ্টা। এই উদ্যোগে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী, সক্ষম এবং শিক্ষার প্রতি অনুপ্রাণিত হয়েছে।”


