এক নজরে দেখে নিন পূর্ণাঙ্গ তফসিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া রেকর্ড করা ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পুরো নির্বাচন প্রক্রিয়ার সময়সূচি প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
তফসিলের প্রধান সময়সূচি
-
মনোনয়ন দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫
-
মনোনয়ন যাচাই–বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ – ৪ জানুয়ারি ২০২৬
-
আপিল দাখিল: ১১ জানুয়ারি ২০২৬
-
প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন: ২০ জানুয়ারি ২০২৬
-
চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
-
প্রচার–প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
-
নির্বাচন ও গণভোট: ১২ ফেব্রুয়ারি ২০২৬
এবারের নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এত বিপুল ভোটারসংখ্যার জন্য ইসির প্রস্তুত করা হয়েছে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটের সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
প্রতিটি ভোটকক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ, যাতে সময় সাশ্রয়সহ ভোটগ্রহণের স্বচ্ছতা ও গতি বাড়ে।


