ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

জাতীয়
ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের
নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।

ঢাকা–১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এলাকা এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত। ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন,
“আমার পেছনে কোনো বড় রাজনৈতিক দল নেই, নেই বিপুল সাংগঠনিক শক্তি বা অর্থবল। আপনাদের সমর্থনই আমার প্রধান ভরসা। জনগণের প্রতি দায়বদ্ধতাই আমার একমাত্র অঙ্গীকার।”

গণভোটে ‘হ্যাঁ’ সমর্থন জানাতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন,
“আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই—গণভোটেরও প্রার্থী। দেশের সংস্কারের যে সুযোগ মর্যাদাপূর্ণ ত্যাগের বিনিময়ে এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগের দিন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘোষিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ও মাহফুজ আলম—পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগের পর তারা কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অবশেষে ফেসবুক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ পরিষ্কার জানিয়ে দিলেন—তিনি কোনো দলের প্রার্থী নন, স্বতন্ত্রভাবেই ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।