হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

জাতীয়
হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তৎপর অবস্থানে রয়েছে। পুলিশ ইতিমধ্যেই গুলিবিদ্ধ হাদির হামলাকারীদের শনাক্ত করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানান, “হামলাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে রাজধানীতে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একাধিক সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। বর্তমানে তাদের খুঁজে বের করার জন্য পুলিশ তৎপর।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারী বা তাদের অবস্থান সম্পর্কে যেকোনও তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানো অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাদের জন্য উপযুক্ত পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএমপি-র প্রদত্ত মোবাইল নম্বরগুলো:

পুলিশ আরও জানায়, সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এই উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।