হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা

জাতীয়
হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার ঘটনায় মূল সন্দেহভাজী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর কম্পিউটার জব্দ করেছে পুলিশ। হামলার ঘটনায় তার পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ফয়সাল করিমের সঙ্গে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর হাদিকে প্রথমে মোটরসাইকেলে সাভার ও ধামরাই হয়ে অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকায় নেওয়া হয়। এরপর সীমান্তের মাধ্যমে তার চলাচলের তথ্য যাচাই করা হচ্ছে।

নালিতাবাড়ি সীমান্ত থেকে ইতিমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা সীমান্ত পারাপারের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফয়সাল করিম মাসুদের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং বেসিসের সমর্থনে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল।

ফয়সাল করিমের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য ছিলেন। হাদির ওপর হামলার ঘটনার আগে ওসমান হাদির সঙ্গে তার বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা অনুসরণের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে যুক্ত তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী শনাক্ত করতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে, ফয়সাল করিমের বিরুদ্ধে পূর্বের কিছু অভিযোগও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আছে। ২০২২ সালে আদাবর এলাকায় একটি ব্যাংক লুটের ঘটনায় সে গ্রেপ্তার হয়েছিল এবং বিদেশি অস্ত্রসহ কিছু জিনিস জব্দ করা হয়েছিল।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা এখন হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংগ্রহ ও যাচাই প্রক্রিয়ায় তৎপর।

সূত্র: ইনকিলাব