ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ২১৫ কোটি টাকা

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ২১৫ কোটি টাকা
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

দেশের খাদ্য মজুত জোরদারে ভারত থেকে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই চাল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৮ এর আওতায় নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এতে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একাধিক দফায় ভারত ও সিঙ্গাপুর থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছে। সোমবারের বৈঠকে চালের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির প্রস্তাবও অনুমোদন পায়।

সরকারি সূত্রগুলো বলছে, বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যৎ খাদ্য চাহিদা মোকাবিলায় এই আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।