শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

জাতীয়
শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ এলাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর থেকে হাজারো ছাত্র-জনতা শাহবাগে অবস্থান নেন।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, “এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর।” তিনি আরও বলেন, “ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান ছাড়ব না।” এ সময় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, “হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদির রক্ত দিয়ে আমরা দিল্লির কবর রচনা করব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে স্লোগান দেন এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে একটানা অবস্থান পালন করেন।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।