হাদিকে গুলি করে হত্যাকারী ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয়
হাদিকে গুলি করে হত্যাকারী ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বা শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

রোববার (২১ ডিসেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ফয়সাল করিম দেশের বাইরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এজন্য স্থল, নৌ ও বিমানবন্দর দিয়ে পলায়ন রোধে তার বিদেশ গমন রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি চালায়। ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

এ আদেশের মাধ্যমে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসামিকে নজরদারিতে রাখা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পলাতক আসামি দেশে অবস্থান করেও পালিয়ে যেতে না পারে।