এই আন্দোলন শ্রমিকদের নয়, বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
এই আন্দোলন শ্রমিকদের নয়, বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে’: স্বরাষ্ট্রমন্ত্রী
৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের আন্দোলনের নামে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, এই আন্দোলন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়; এর পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় শ্রমিকদের আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ করবে বলে আশা করছে সরকার।

তিনি আরও জানান, আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।