নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দিয়ে সুরক্ষা প্রদান করা হয়েছে।

উপদেষ্টা বলেন, “এদের মধ্যে রাজনীতিবিদসহ যাদের হিটলিস্টে রাখা হয়েছে বা যাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, তাদের সুরক্ষার জন্য গানম্যান প্রদান করা হয়েছে। আমাদের ডিজিএফআই, এনএসআই ও এসবি নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে তালিকা প্রস্তুত করেছে।”

তিনি আরও জানান, আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকদেরও গানম্যান দেওয়া হয়েছে। তবে, অনেকে নিজে চাইলে গানম্যান নিতে অস্বীকার করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০ জনের সবাই রাজনীতিবিদ কি না জানতে চাইলে উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।