নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয়
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটির বিষয়ে সরকারের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে দলটির নিবন্ধন বাতিল করেছে। ফলে আওয়ামী লীগ দল হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় এক সাংবাদিক প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দল নিষিদ্ধ ও উপেক্ষা প্রসঙ্গে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, তিনি ওই চিঠি দেখেননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন।

সরকারের এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনার অবসান ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।