খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার

জাতীয়
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার
নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১ ডিসেম্বর) তিনি রাজধানীতে আসেন বলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন নিশ্চিত করেছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সরদার আয়াজ সাদিক বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশ সফর করছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন। পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বিষয়টি স্পষ্ট করেন। ওই পোস্টে তিনি জানান, জানাজায় অংশ নিতে পাকিস্তানের পক্ষ থেকে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান সরকার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।