আমজনতার তারেকের মনোনয়ন বৈধ

রাজনীতি
আমজনতার তারেকের মনোনয়ন বৈধ
নিউজ ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি নিজে এই তথ্য জানান।

মো. তারেক রহমান বলেন, “হারি বা জিতি, ঢাকা-১২ আসনের মানুষের সঙ্গে আমাদের অনেক কথা আছে। প্রতীক বরাদ্দের পর আমরা সেটি জনগণের সামনে দেখাবো। দল হিসেবে আমরা প্রজাপতি মার্কা পেয়েছি এবং নির্বাচনী প্রতীকও সেটিই হবে।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, খেলার মাঠ দখলমুক্ত রাখা হবে এবং মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকা-১২ আসনে একই সঙ্গে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দলের মহাসচিব মোমিনুল আমিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।