বছরের শুরুতেই মূল্যস্ফীতির চাপ

বছরের শুরুতেই মূল্যস্ফীতির চাপ
নিউজ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬

খাদ্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি কাটেনি সাধারণ মানুষের। এর প্রভাব পড়েছে সামগ্রিক মূল্যস্ফীতিতে। বছরের শুরুতেই মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগের ইঙ্গিত মিলেছে সরকারি পরিসংখ্যানে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে। আগের মাস নভেম্বরে যা ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বিবিএস।

পরিসংখ্যানে দেখা গেছে, শীত মৌসুম চললেও সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমেনি। বরং আলু, চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দামে ঊর্ধ্বগতি রয়েছে। ফলে খাদ্য খাতে মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৭১ শতাংশে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া, পোশাক ও তামাকজাত পণ্যের মূল্য বাড়ায় সামগ্রিক মূল্যস্ফীতি আরও বেড়েছে। এতে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই চাপের মুখে পড়ছে।