জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্সে তীব্র বৃদ্ধি, এসেছে ১১ হাজার কোটি টাকার বেশি

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্সে তীব্র বৃদ্ধি, এসেছে ১১ হাজার কোটি টাকার বেশি
নিউজ ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬

চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,০৬৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) হিসেবে পরিমাপ করা হয়েছে।

এর মধ্যে শুধু ৭ জানুয়ারি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ১,৬৭১ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার, যা তুলনামূলকভাবে চলতি বছরে ৬৭.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দাঁড়িয়েছে ১,৭১৭ কোটি ২০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১,৪৩১ কোটি ৭০ লাখ ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় এবং প্রবাসীদের আয়ের বৃদ্ধি রেমিট্যান্স বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে।