নাহিদ ইসলাম–ডা. শফিকুর রহমানের বিশেষ সাক্ষাৎ

রাজনীতি
নাহিদ ইসলাম–ডা. শফিকুর রহমানের বিশেষ সাক্ষাৎ
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে গভীর আলোচনা হয়।

রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। দুই নেতা রাজনৈতিক সংলাপ ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন।

এসময় তারা দেশজুড়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের যৌথ দায়িত্বের ওপর গুরুত্ব দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব