মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এনসিপির বরাত দিয়ে বলা হয়েছে, সাক্ষাতকালে তারা আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এই ধরনের বৈঠক ভবিষ্যতে সংলাপ ও সমন্বয়ের একটি সম্ভাবনা তৈরি করতে পারে।


