আপিল শুনানির পঞ্চম দিনে ৭২ প্রার্থীর আবেদন মঞ্জুর করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির পঞ্চম দিনে ৭২ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন মোট ১০০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বুধবার শুনানির জন্য তালিকাভুক্ত ১০০ জন প্রার্থীর মধ্যে ৭২ জনের আপিল গ্রহণ করা হয়েছে। অপরদিকে ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ১০ জনের আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়েছে।
ইসি সচিব আরও বলেন, আপিল শুনানির প্রথম পাঁচ দিনে মোট ৩৮০ জন প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এর মধ্যে ২৭৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ৮১টি আবেদন বাতিল করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলো এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তিনি জানান, যাচাই-বাছাই শেষে আইনি ও নির্বাচন সংক্রান্ত বিধি অনুসরণ করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া চলমান থাকবে।


