জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন: মির্জা ফখরুল

রাজনীতি
জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সংগ্রহ করছেন। তিনি এসব কথা বলেছেন রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরে।

ফখরুল বলেন, “নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। পোস্টাল ব্যালট যেভাবে কার্যকর করা হয়েছে, তা সঠিক নয়। বিশেষ কোনো দলকে ব্যালট পেপারে সুবিধা দেওয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ইসির সামনে বহু বিষয়ে উদ্বেগ তুলে ধরেছে। দলের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এজন্য দলের চেয়ারম্যানও ব্যক্তিগত সফর বাতিল করেছেন বলে তিনি জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি মহাসচিবের অভিযোগ, কমিশনের কিছু কর্মকর্তা নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছেন।