ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

রাজনীতি
ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান
নিউজ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটসহ তিনটি দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান।

ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশন দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত একটি প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত বলে উল্লেখ করে ছাত্রদল। সংগঠনটির মতে, এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্ব রক্ষার দাবি করেন।