জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

জাতীয়
জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এক সতর্কবার্তায় যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রচারণা জোরদার হয়েছে, যা থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, নির্বাচনী সময়কালে রাজনৈতিক সমাবেশ, মিছিল ও র‍্যালির সংখ্যা বেড়ে যেতে পারে। এর ফলে বড় ধরনের জনসমাগম, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি এবং যান চলাচলে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনাকারী ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ভ্রমণ পরিকল্পনা রাখা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ফরেন অফিস।