ভারতে প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজন নিহত

ভারতে প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ পাঁচজন নিহত
নিউজ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬

মহারাষ্ট্রের বারামতির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এনসিপি প্রধান ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হওয়ার পর অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উড্ডয়ন করা বিমানটি প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানের পাইলট, নিরাপত্তাকর্মীসহ বিমানে থাকা সবাই প্রাণ হারান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার দিন অজিত পাওয়ারের চারটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।