ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের রাজধানী তেহরানের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলের জেনাত আবাদ এলাকায় এই আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তেহরানের বিভিন্ন এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। শপিং সেন্টারটিতে অসংখ্য দোকান থাকায় সেখানে আটকে পড়া মানুষের সংখ্যা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তেহরান অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি, তবে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।