১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারাদেশে সব দোকান, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যবসায়ী সমিতি শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে।
সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী দিনকে কেন্দ্র করে সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান এই দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকও একই সময়ে বন্ধ থাকবে। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ভিত্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এই দুই দিনে ব্যাংক লেনদেন, শাখা কার্যক্রম এবং সংশ্লিষ্ট পরিষেবা বন্ধ থাকবে। তবে জরুরি আর্থিক কার্যক্রমের জন্য গ্রাহকরা আগেভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।


