জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

রাজনীতি
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি জনগণ চান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সন্তানরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে চলমান মামলার বিচার চলছে। তাদের রাজনীতিতে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তবে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব বিএনপি নাকচ করেছে। নির্বাচনে ৩০০ আসনের দুই-তৃতীয়াংশ জয়লাভের বিষয়ে আশাবাদী বিএনপি। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনে তাদের জোট শরিকরা লড়ছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের প্রায় ১৭.৫ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের সঙ্গে বন্ধুত্ব রাখব। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও দেশের স্বার্থ রক্ষা আমাদের মূল লক্ষ্য।”