জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

জাতীয়
জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ভবন থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে প্রেস ক্লাবের একটি টয়লেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক থানায় ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা খুলে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।