দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সারাদেশে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


