এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের সব জনগণকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে জনগণের সমর্থনে গণতন্ত্রের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

