কেমন হতে যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা?

রাজনীতি
কেমন হতে যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা?
নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরা বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান এবার প্রথাগত মন্ত্রিসভার বাইরে গিয়ে ‘পারফরম্যান্স’ ও ‘আঞ্চলিক ভারসাম্য’—এই দুই ফর্মুলায় সাজাচ্ছেন তার নতুন দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ড. খন্দকার মোশাররফ হোসেনের মতো অভিভাবকতুল্য নেতারা মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ অভিভাবকের ভূমিকায় থাকবেন, নাকি তাদের কাউকে রাষ্ট্রীয় উচ্চপদে (রাষ্ট্রপতি) দেখা যাবে—তা নিয়ে গুঞ্জন তুঙ্গে। তবে নীতিনির্ধারণী পর্যায়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদের মতো দক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার সম্ভাবনা প্রবল।

তরুণদের মধ্যে আলোচনায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ইশরাক হোসেন, ড. রেজা কিবরিয়া। এছাড়া জোটসঙ্গীদের মধ্য থেকে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর আছেন আলোচনায়।

লক্ষ্য একটাই—অভিজ্ঞতার কাঁধে চড়ে আগামীর স্মার্ট নেতৃত্ব গড়ে তোলা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব