‘বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’

রাজনীতি
‘বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি বলেও জানান তিনি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে এ ধরনের পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। যদি সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এবং কে শপথ পাঠ করাবেন তা নির্ধারণ করা হয়, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ আয়োজন সম্ভব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব খাতেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো পুনর্গঠনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মন্ত্রীদের মধ্যে কে কোন দায়িত্ব পাচ্ছেন—এ বিষয়ে এখনও কিছু জানেন না বলেও জানান তিনি।