দেরিতে আসায় স্বতন্ত্র ও ১১ দলীয় জোট সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

রাজনীতি
দেরিতে আসায় স্বতন্ত্র  ও ১১ দলীয় জোট সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন।

শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় জোটভুক্ত দল ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সংসদ ভবনে উপস্থিত হতে না পারায় ইশরাক হোসেন আলাদাভাবে নয়, বরং ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে একযোগে শপথ নেন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী মো. আবদুল মান্নান। তিনি ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এ নিয়ে নতুন সংসদে বিরোধী দলের উপস্থিতি ও ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।